স্পোর্টস রিপোর্টার
ফুটবল দুনিয়ায় পেলে ও ম্যারাডোনার কদরটা সব থেকে বেশি। পৃথিবী ছেড়ে চলে গেছেন ম্যারাডোনা। এখনো তার জন্য ভক্তদের মনটা কাঁদে। ফুটবলের আরেক কিংবদন্তি, ফুটবলের কালো মানিক পেলে হাসপাতালে যাওয়া আসা করছেন। মাঝেমধ্যেই পেলের অসুস্থতার খবর আসছে। দুই দিন আগেও পেলের অসুস্থতার খবর ছড়িয়েছিল। গতকাল আবার খবর এসেছে পেলে আইসিউইতে। প্রস্টেটে অস্ত্রপচার করা হয়েছে। টিউমার অপসারণ করেছেন চিকিত্সকরা। পর্যবেক্ষণের জন্য আইসিউইতে রাখা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন—পেলে ভালো আছেন। আর পেলে নিজেই নিজের খবর নেটদুনিয়া প্রকাশ করেছেন। এখনকার দুনিয়ায় যেসব তরুণ হাতের মুঠোয় সব কিছু জানার অধিকার রাখেন তাদের মুখের কথা, পেলে টুইটারে খুবই সক্রিয়। পেলে সুস্থ আছেন সেটি নিজেই টুইট করে জানিয়েছেন। মজা করে এও বলেছেন যে, আমি আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছি। আরো একটু সময় লাগবে। ৮০ বছর বয়স পেলের। সাও পাওলোতে তার বসবাস। আগামী ২৩ অক্টোবর পেলের জন্মদিন। তিন বার বিশ্বকাপ ফুটবল জয় করেছেন ব্রাজিলের এই সাবেক তারকা।