জয়ে শুরু প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে সিরিজ হারের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। সে লক্ষ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অভিষেকেই প্রোটিয়া অধিনায়কের দায়িত্ব পালন করতে নেমে কেশভ মহারাজ।

২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে তার দল। এইডেন মারক্রামের ৪৮, রিজা হেনড্রিকসের ৩৮ ও  কুইন্টন ডি ককের ৩৬ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা। জবাব দিতে নেমে প্রোটিয়াদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে ছয় উইকেটে ১৩৫ রানেই থামে লঙ্কানরা। ৫৪ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৬৬ রানে অপরাজিত থেকেও কিছু করতে পারেননি দীনেশ চান্দিমাল।