বিশ্বকাপে ডাচ দলে ৪১ বছর বয়সি ডেসকাট

স্পোর্টস ডেস্ক

নেদারল্যান্ডসে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে উঠানোর পেছনে বড় অবদান রেখেছিলেন রায়ান টেন ডেসকাট। তাই খুব করে চাইছিলেন বিশ্বকাপটা খেলতে। সে কথা দুই বছর আগে বিশ্বকাপ বাছাইপর্বে জানিয়েছিলেন অধিনায়ক পিটার সিলারকে। কিন্তু চোখ রাঙানি দিচ্ছিল বয়স। তবে দিনশেষে বয়সও হার মানল অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাছে। কেননা ৪১ বছর বয়সি ডেসকাটকে নিয়েই বিশ্বকাপের দল সাজিয়েছে নেদারল্যান্ড।

অবশ্য সেই কাজটা যে ছিল না সেটা জানিয়ে ডাচ কোচ রায়ান ক্যাম্পবেল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সম্ভবত এটিই ছিল সবচেয়ে কঠিন নির্বাচন প্রক্রিয়া। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে আরব আমিরাতে যেতে পারায় আমি রোমাঞ্চিত।

শেষবারের মতো টেন ডেসকাটকে আমাদের সঙ্গে পাওয়াটা দারুণ ব্যাপার হবে। নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন দুই বছর আগে বিশ্বকাপ বাছাইপর্বে। ঐ টুর্নামেন্টে দলটির দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার (২৩৩) ছিলেন এই ব্যাটসম্যান।