রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে জেপি’র শোক প্রকাশ

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি এবং জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র রাশেদ সোহরাওয়ার্দীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক বিবৃতিতে জেপি’র নেতৃদ্বয় বলেন, মরহুম রাশেদ সোহরাওয়ার্দীর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও হত্যার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য ‍গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।

আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সববেদনা জ্ঞাপন করি।

ইত্তেফাক/আরকেজি