সিলেট অফিস
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু দেশের মানুষের কথা ভেবেছেন। মানুষও তাকে ভালোবেসেছে। কিন্তু পরাজিত শক্তি তাকে সপরিবারে হত্যা করে দেশের মানুষকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এখন শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিনরাত কাজ করছেন। তিনি দেশের মানুষের জন্য কী করছেন—এটা বলার প্রয়োজন হয় না। একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সবাইকে কাজ করতে হবে একযোগে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে উপমহাদেশের একটি বৃহত্ সংগঠন। আওয়ামী লীগের কারণে দেশ আজ উন্নয়নের পথে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব সকল নেতাকর্মীর। সংগঠন শক্তিশালী থাকলে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের পরিবর্তন আনার কোনো সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে সংগঠনকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।