ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১০টির বা ৫৫ দশমিক ৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে লিবরা ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহেরর আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭২ দশমিক ১০ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৭৩ দশমিক ৭০ টাকা। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৩০১ দশমিক ৬০ টাকা বা ৩৯ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডসের ৩৪ দশমিক ৫৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩২ দশমিক ২৩ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৩০ দশমিক ৪৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২৯ দশমিক ৭০ শতাংশ, বাটা সুর ২৯ দশমিক ৩৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২৭ দশমিক ৩৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২৬ দশমিক ৮০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবেলর ২৪ দশমিক ১১ শতাংশ এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ২২ দশমিক ১১ শতাংশ বেড়েছে।
অন্য দিকে গত সপ্তাহে ডিএসইর লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির বা ৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯ দশমিক ২০ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩ দশমিক ১০ টাকা। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ১০ টাকা বা ২০ দশমিক ৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা কনডেন্স মিল্ক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১৭ দশমিক ৮৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১০ দশমিক ৩৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯ দশমিক ৮৪ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯ দশমিক ৮৪ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৯ দশমিক ৪৪ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯ দশমিক ২৩ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৯ দশমিক ১৫ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর ৮ শতাংশ কমেছে।