পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ৪৭ দফা বাড়ল

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও ১৫ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে লেনদেন বন্ধের মেয়াদ ৪৭ দফা বাড়ানো হলো। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আগামী ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রথম দফায় লেনদেন বন্ধ করা হয়। এর পর আরো ৪৬ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়।