ক্যাপশান নিউজ

 

 

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক দেশের বেসরকারি ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এর চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীনকে সম্প্রতি ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার

----------------------------------------------------

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৩টি উপশাখা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের এএমডি মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, ডিএমডি আতাউস সামাদ উপস্থিত ছিলেন।

-----------------------------------------------

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের করপোরেট শাখাসমূহের ব্যবসা উন্নয়ন সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেলিম রহমান সভার উদ্বোধন করেন। ব্যাংকের এমডি এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিএমডি শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন প্রমুখ

----------------------------------------------------------

ক্রিডেন্স হাউজিং লিমিটেডের সঙ্গে ইউনাইটেড গ্রুপের মোহাম্মাদপুর এলাকায় অবস্থিত দুইটি প্লটে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষর হয়। চুক্তিতে  ইউনাইটেড গ্রুপের হাসান মাহমুদ রাজা এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেডের এমডি জিল্লুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন