ফুলবাড়ী সদরের তিনকোনা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। অন্যদিকে সদরের তিনকোণা মোড় থেকে বালারহাট বাজারের কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার ব্যস্ততম সড়কও খানাখন্দে বেহাল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে চলাচলকারীদের।
উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, উপজেলা সদরে ৪০০ মিটার আরসিসি সড়কসহ সম্পূর্ণ সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। আশা করছি, শিগিগরই কাজ শুরু করতে পারব। অন্যদিকে বালারহাট-ফুলবাড়ী সড়কটিও দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/কেকে