মোছা.সানিয়া জাহান ঋষিকা
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাতিবান্ধা
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
১. পৃথিবীর গতি কয়টি এবং কী কী?
উ:দুটি গতি। আহ্নিক গতি ও বার্ষিক গতি।
২. কে প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে?
উ: কোপারনিকাস।
৩. আবর্তন বা আহ্নিক গতি কাকে বলে?
উ:সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে। নিজের অক্ষকেন্দ্রিক পৃথিবীর এই ধরনের ঘূর্ণনকে বলে আবর্তন গতি।
৪. বার্ষিক গতি কাকে বলে?
উ:পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে অবিরাম আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে অনবরত সূর্যকে প্রদক্ষিণ বা পরিক্রমা করে। সূর্যকেন্দ্রিক এই ধরনের গতিকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে।
৫. সৌরদিন ও নাক্ষত্রদিন কাকে বলে?
উ:পৃথিবীর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে সময় লাগে সূর্যের হিসাবে ২৪ ঘণ্টা, কিন্তু নক্ষত্রের হিসাবে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেণ্ড। এজন্য ২৪ ঘণ্টাতে একটি সৌরদিন এবং এর থেকে ৩ মিনিট ৩৬ সেকেণ্ড কম সময়ে একটি নাক্ষত্রদিন ধরা হয়।
৬. পৃথিবীর মেরুদণ্ড বা অক্ষরেখা কাকে বলে?
উ:পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ মেরু বা কুমেরু যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়, তাকে অক্ষরেখা বা মেরুদণ্ড বলে।
৭. পৃথিবীর কোন গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রি হয়?
উ:আহ্নিক গতির জন্য।
৮. আবর্তন বা আহ্নিক গতির ফলে পৃথিবীতে কী কী পরিবর্তন হয়?
উ:দিন-রাত্রি হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, সময় নির্ধারণ করা যায়, নিয়ত বায়ুপ্রবাহের ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ হয়, জোয়ার ভাটা হয়, উদ্ভিদ ও প্রাণীজগত্ সৃষ্টি হয়েছে।
৯. ফেরেলের সূত্র কী?
উ:পৃথিবীর আবর্তনের জন্য ভূ-পৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট যে-কোনো গতিশীল পদার্থের উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে গতিবিক্ষেপ হয় বা বেঁকে যায়। এই সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী ফেরেল। তাই ফেরেলের নামানুসারে সূত্রটিকে ফেরেলের সূত্র বলা হয়।
১০. বার্ষিক গতির ফলে ভূ-পৃষ্ঠে কী কী পরিবর্তন হয়?
উ:বছর বা সময়কাল নির্ধারণ করা যায়, দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি হয়, ঋতু পরিবর্তন হয়।