প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি

সাধারণ জ্ঞান

মো. শহিদুল ইসলাম

সিনিয়র শিক্ষক

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি । তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি লক্ষ করো।

বিশ্বের দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম

১.প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? 

উত্তর:মিসিসিপি ও মিসৌরী।

২.প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি? 

উত্তর:চীনের মহাপ্রাচীর।

৩.প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? 

উত্তর:আন্দিজ পর্বতমালা।

৪.প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? 

উত্তর:কক্সবাজার।

৫. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম প্রণালী কোনটি? 

উত্তর: তাতার প্রণালী।

৬. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম উড়াল সড়ক সেতু কোনটি?

উত্তর:বাংনা এক্সপ্রেস ওয়ে (থাইল্যান্ড, ৫৪ কিমি)।

৭. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? 

উত্তর:গ্র্যান্ড খাল।

 ৮. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি?

 উত্তর:সুয়েজ খাল।

৯. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি? 

উত্তর:ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।  ১০. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম নদ কোনটি? 

উত্তর:নীল নদ।

১১. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ কোনটি? 

উত্তর:ইংলিশ চ্যানেল।

১২. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ট্রেন কোনটি? 

উত্তর: ফ্লাইং স্কটসম্যান।

১৩. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি? 

উত্তর:তান্না (জাপান)।

১৪. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম গিরিখাত কোনটি? 

উত্তর:মালাক্কা অববাহিকা।

১৫. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকা কোনটি? 

উত্তর:আমাজান অববাহিকা।

১৬. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম প্রাণী (দীর্ঘজীবী) কোনটি? 

উত্তর:কচ্ছপ (জীবনকাল ১৯০-২০০ বছর)।

 ১৭. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম করিডোর কোনটি? 

উত্তর:রামেশ্বরম মন্দিরের করিডোর।

১৯. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম গলাবিশিষ্ট প্রাণী কোনটি? 

উত্তর:জিরাফ।

২০. প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম মূর্তি কোনটি? 

উত্তর:মাদারল্যান্ড (রাশিয়া)।

২১. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম চলচ্চিত্র কোনটি? 

উত্তর: দি হিউম্যান কন্ডিশন।