বাংলা ব্যাকরণ
মো. লুত্ফর রহমান, সিনিয়র শিক্ষক
কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
নীলফামারী
বাক্য সংকোচন বা এককথায় প্রকাশ
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে ।
অর্থাত্ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে ।
ইন্দ্রকে জয় করেছে যে- ইন্দ্রজিত্
ইন্দ্রিয়কে জয় করেছে যে- জিতেন্দ্রিয়
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক
ঈষত্ আমিষ/আঁঁষ গন্ধ যার- আঁঁষটে
উপকার করবার ইচ্ছা- উপচিকীর্ষা
উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে-অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
একই সময়ে বর্তমান- সমসাময়িক
একই মায়ের সন্তান- সহোদর
এক থেকে আরম্ভ করে- একাদিক্রমে
একই গুরুর শিষ্য- সতীর্থ
কথায় বর্ণনা করা যায় না যা- অনির্বচনীয়
কোনোভাবেই নিবারণ করা যায় না যা- অনিবার্য
সহজে নিবারণ করা যায় না যা/কষ্টে নিবারণ করা যায় যা- দুর্নিবার
সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায় যা- দুর্লভ
কোনো কিছুতেই ভয় নেই যার- নির্ভীক, অকুতোভয়
ক্ষমার যোগ্য- ক্ষমার্হ
কেউ জানতে না পারে এমনভাবে- অজ্ঞাতসারে
গোপন করার ইচ্ছা- জুগুপ্সা
চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ
চৈত্র মাসের ফসল- চৈতালি
জীবিত থেকেও যে মৃত- জীবম্মৃত
জানার ইচ্ছা- জিজ্ঞাসা
জানতে ইচ্ছুক- জিজ্ঞাসু
জ্বল জ্বল করছে যা- জাজ্বল্যমান
জয় করার ইচ্ছা- জিগীষা
জয় করতে ইচ্ছুক- জিগীষু
জানু পর্যন্ত লম্বিত- আজানুলম্বিত
তল স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী
তীর ছোঁড়ে যে- তীরন্দাজ
দিনে যে একবার আহার করে- একাহারী
দীপ্তি পাচ্ছে যা- দীপ্যমান
দু’বার জন্মে যে- দ্বিজ
নষ্ট হওয়াই স্বভাব যার- নশ্বর
নদী মেখলা যে দেশের- নদীমেখলা
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে- নাবিক