মোস্তফা মেটালে আবেদন শুরু ২৬ সেপ্টেম্বর

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ১০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।