ব্রাহ্মণবাড়িয়ায় হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের মো. আশরাফুল (২৪) নামে এক হাজতি মারা গেছেন। শনিবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান। মৃত হাজতি নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যথা ওঠে। পরে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। তিনি জানান, আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিত্সক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, হাজতিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। পরে ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।