সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে রবিবার বিলের পানিতে ডুবে নয়ন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নয়ন উপজেলার হুদারপাড়া গ্রামের আতাহার আলী মোল্লার ছেলে এবং একই এলাকার তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা জানায়, সকাল ৮টার দিকে নয়ন বাড়ির পাশের বিলে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। হঠাত্ সে ডিঙি নৌকা থেকে ছিটকে বিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে বিল থেকে তার লাশ উদ্ধার করে।