হাবিপ্রবিতে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা উপাচার্যের

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেছেন, করোনা মহামারি পরিস্থিতিসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ে সেশনজট সৃষ্টি হয়েছে। এটি শিক্ষার্থীদের একটি প্রধান সমস্যা। শিক্ষার্থীদের এই সেশনজট নিরসনে কার্যকর ও যথাযথ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য। শনিবার হাবিপ্রবিতে ২৩তম বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বিধান চন্দ্র হালদার, ফিসারিজ অনুষদের ডিন এ কে এম রুহুল আমীন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।