ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে উপজেলার রাজাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সিরাজুল ইসলাম রাজাপুর গ্রামের মৃত নবাই মন্ডলের ছেলে। কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজাপুর গেটে পৌঁছালে এতে কাটা পড়ে সিরাজুল ইসলাম মারা যান। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জিআরপি পুলিশ এসে তার লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে বলে জানান কোটচাঁদপুর খানার ওসি ময়েন উদ্দিন। সিরাজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন।