মান্দায় সংঘর্ষে আহত ৯

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দা উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার গোশাইপুর ও দোসতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোশাইপুর গ্রামের বাসিন্দা রিয়াজ মিয়া তার বাড়ির পাশে বেড়া দিতে চাইলে দোসতি গ্রামের প্রতিবেশী জাকির মিয়া বাধা দেন। এ নিয়ে বাগিবতণ্ডার জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এ ব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও একজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।