বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের শ্রদ্ধা

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত নেতারা। শনিবার সকালে  ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ডা. এস এ মালেক দেশের প্রতিটি জেলা পর্যায়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর আদর্শের ইতিহাস ছড়িয়ে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধারা নীরব কেন? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীকে বলি, আপনারা কী করছেন? স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে রুখে দিতে হবে।