ইত্তেফাক রিপোর্ট
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মেয়াদোত্তীর্ণ জাতীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। গতকাল বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে ২০১৯ সালের ২৩ নভেম্বর ১৮৪ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির মেয়াদ দেওয়া হয়েছিল ২০১৭ সাল থেকে ২০২০ পর্যন্ত।