চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কৃতী সন্তান কিংবদন্তি সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক চিফ রিপোর্টার নাজিম উদ্দিন মোস্তানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও তার রুহের মাগফেরাত কামনায় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত শনিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।