শোক সংবাদ

মমতাজ বেগম

পিরোজপুর অফিস

দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দীন আহমেদের স্ত্রী মমতাজ বেগম (৫০) গতকাল রবিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজেউন)। তিনি স্বামী ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাজা আজ সোমবার খুলনার মুন্সীপাড়ায় ও পিরোজপুর শহরে অনুষ্ঠিত হবে। তিনি পিরোজপুরের মরহুম অ্যাডভোকেট আফতাব উদ্দিনের পুত্রবধূ ও মুক্তিযুদ্ধে সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন  আহমেদের ছোট ভাইয়ের সহধর্মিণী।

মো. সিরাজ উদ্দিন

নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর গ্রামের কৃতী সন্তান সাবেক বিদ্যুত্ প্রকৌশলী মো. সিরাজ উদ্দিন (৮৭) গত ৪ সেপ্টেম্বর ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজেউন)। তাকে মনোহরদীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ছয় কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। —প্রেস বিজ্ঞপ্তি