বিসিএস প্রশাসন ক্যাডার ৩৭তম ব্যাচের সভাপতি মাসুদুর, সম্পাদক শাহাদাত্

শুক্রবার ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এ নির্বাচনে সভাপতি পদে মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শাহাদাত্ হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক পদে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার শাহাদাত্ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহামুদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার সিমন সরকার। নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।