পরমাণু কেন্দ্রের নজরদারি ক্যামেরা নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও আইএইএ

ইরানের পরমাণু কেন্দ্রের নজরদারি ক্যামেরাগুলো কাজ করছে না এমন অভিযোগ অনেকদিন ধরেই করে আসছিল জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা আইএইএ। ইরান সম্মতি দিয়েছে যে, জাতিসংঘ নজরদারি ক্যামেরাগুলো মেরামত করতে পারবে। তবে এর মেমোরি কার্ডগুলো ইরানের কাছেই থাকবে। আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসি এবং ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ এসলামির মধ্যে গতকাল বৈঠক হয়েছে। বৈঠকে ঐকমত্য হয় যে, রাফায়েল গ্রসি শিগগিরই আবার তেহরান সফর করবেন এবং নজরদারি ক্যামেরাগুলোতে মেমোরি স্থাপন করবেন। এর মধ্যে ইরানের পরমাণু ইস্যুতে একটা সংকট এড়ানো গেল বলে ধারণা করা হচ্ছে। —আলজাজিরা