মাদ্রিদ ডার্বি জিতে দুই-এ রিয়াল

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার প্রায় ছয় বছর পর দলটিতে শততম গোল করলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। যদিও এই মাইলফলক স্পর্শ করতে তিনি রিয়ালের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও সতীর্থ করিম বেনজেমার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

তবে শনিবার রাতে বেলের মাইলফলকের এই ম্যাচে রিয়াল জয় পেয়েছে ৩-১ গোলে। রিয়ালের পক্ষে বাকি দুই গোল করেন কাসেমিরো ও সার্জিও রামোস। অ্যাটলেটিকোর পক্ষে এক গোল শোধ করেন অ্যান্টনি গ্রিজম্যান।

আরও পড়ুন: মার্কিন সাহায্য নিয়ে ৪টি দেশ ধ্বংস হয়েছে: মাদুরো

এই জয়ে অ্যাটলেকোকে পেছনে ফেলে দুই-এ ওঠে এসেছে রিয়াল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৫। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর ৪৪ পয়েন্ট নিয়ে তিন-এ অবস্থান অ্যাটলেটিকোর।

ইত্তেফাক/কেআই