এক পাগল এক সাঁকোর কাছে বসেছিল। এক ভদ্রলোক সেই সাঁকোর উপর দিয়ে আসছিলেন। অর্ধেক এসে তিনি পাগলটিকে বলছেন, ‘ওরে পাগল সাবধান! যেন সাঁকো নাড়িসনেরে।’
কথাটা শুনে পাগল একটু হেসে বলল, ‘এঁ তাই নাকি?’ আর অমনি সেই সাঁকোটা ধরে জোরে জোরে নাড়তে লাগল। ভদ্রলোকটি করিস কী, করিস কী বলতে বলতে জলের মধ্যে চিত হয়ে পড়ে গেলেন।
একটা ছেলে খুব মন দিয়ে জোরে জোরে পড়ছিল, ‘মাই হেড—মাস্টার মশার মাথা।’ তার পিতা তার ভুল শুদ্ধ করে দিয়ে বললেন, ‘ওরে বোকা, মাই হেড—মানে আমার মাথা।’ তখন ছেলেটি আবার পড়তে লাগল, ‘মাই হেড বাবার মাথা, মাই হেড বাবার মাথা।’
সূত্র :হাসির গল্প/শেখ হবিবর রহমান