১২ বছরের পথপরিক্রমা শেষ করল দেশের ফ্যাশনব্র্যান্ড লা রিভ। ২০২১ সালকে একটু বদলে নিলে সেই ১২ সংখ্যাটিই ফিরে আসে। গণিতের এই আশ্চর্য খেলাকেই এবারের সেলিব্রেশনের অণুপ্রেরণা হিসেবে নিয়েছে ব্র্যান্ডটি। ১২ বছরের দীর্ঘ পথযাত্রায় পাওয়া উপলব্ধি ও স্বপ্নের কথা প্রকাশ করেছে একটি বিশেষ ভিডিওবার্তায়। ১২ সেপ্টেম্বর বিকেল ৪টায় লা রিভের মিরপুর ১ ফ্ল্যাগশিপে বিশেষ ভিডিওবার্তাটি সকলের সামনে উন্মোচন করা হয়। একইসঙ্গে ঘোষণা করা হয় ১২ দিনব্যাপী সেলিব্রেশন অফার ও আয়োজন। সেলিব্রেশন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ গিফট ভাউচার ঘোষণা করেছে লা রিভ। সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৩,৫০০ টাকার শপিংয়ে ৬০০ এবং ৭,০০০ টাকার শপিংয়ে ১,২০০ টাকা সমমূল্যের সেলিব্রেশন গিফট ভাউচার দিচ্ছে লা রিভ।