রয়টার্স ও বিবিসি
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে লকডাউনের সময়সীমা অন্তত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সোমবার এ ঘোষণা দেন। তিনি বলেন, আরো কিছু লোক করোনায় আক্রান্ত হওয়ায় নগরীর ২০ লাখ বাসিন্দাকে ঘরে থাকার আদেশ পালন করতে হবে।
তীব্র সংক্রামক করোনার ডেলটা ভ্যারিয়েন্ট কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ায় গত ১৭ আগস্ট নিউজিল্যান্ড জুড়ে লকডাউন জারি করা হয়। কিন্তু গত সপ্তাহে ঘরে থাকার আদেশ তুলে নেওয়া হলেও অকল্যান্ডে তা জারি থাকে। আগামী ২১ সেপ্টেম্বরের আগে এ আদেশ তুলে নেওয়ার সম্ভাবনাও নাকচ করে দেন আরডার্ন।