গত শনিবার ১১ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে উত্সবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে অরেঞ্জবিডি ইনোভেশন সামিট ২০২১। সামিটে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সামিটে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর পণ্যসমূহের সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা সকলের সামনে উপস্থাপন করেন।
সামিটে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক বর্তমান করোনাকালীন সময়ে সকলের একান্ত চেষ্টায় কোম্পানির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আল আশরাফুল কবির জুয়েল বলেন, অরেঞ্জবিডি সামিট ২০২১ অরেঞ্জবিডি পরিবারের সকল সদস্যদের নতুন উদ্যমে কাজ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
ভবিষ্যতে নতুন টেকনোলজি বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করেন কোম্পানির পরিচালক মো. রকিবুল হাসান এবং চীফ টেকনিকাল অফিসার মো. মুনির হোসেন। এছাড়া কোম্পানীর বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়ে আলোচনা করেন কোম্পানীর পরিচালক মো. হাফেজ আহমেদ, এজিএম (হিসাব বিভাগ) মো. আব্দুল মান্নান এবং চীফ আর্কিটেক্ট মো. শামীম হোসেন। সবশেষে মধ্যাহ্ন ভোজ এবং উপস্থিত সকল সদস্যদের মাঝে উপহার বিতরণের মাধ্যমে সামিটের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (www.orangebd.com) ২০০৫ হতে অদ্যবধি সুনামের সহিত আইটি প্রতিষ্ঠান হিসেবে দেশে এবং বিদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবাসমূহ যেমন (মাইগভ, মুক্তপাঠ, ন্যাশনাল পোর্টাল, ভার্চুয়াল আদালত) এর মতো গুরুত্বপূর্ণ সেবাসমূহের ডিজিটালকরণের পাশাপাশি সুনামের সহিত বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ভার্সন এর কারিগরি সহযোগিতা প্রদান করছে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।