২০২১-২২ অর্থবছরে বিশ্ববাজারে ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির টার্গেট নিয়েছে বাংলাদেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। সোমবার সিলেটের শ্রীমঙ্গলে ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’-এ অনুষ্ঠিত হয় ‘ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস সামিট-২০২১’। এতে চলতি অর্থবছর (২০২১-২২) বাংলাদেশ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) গোলাম মুর্শেদ।
এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সামিটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিম প্রমুখ।
সামিটে জানানো হয়, ওয়ালটনের অন্যতম লক্ষ্য এখন বিশ্বের সেরা গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠা। সেজন্য ওয়ালটন নির্ধারণ করেছে ‘ভিশন-গো গ্লোবাল-২০৩০’। ইউরোপের উন্নত দেশগুলোতে পণ্য রপ্তানি ও বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য অর্জন করায় সম্মেলনে আইবিইউ টিমকে অভিনন্দন জানান ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। —প্রেস বিজ্ঞপ্তি