ইউনিয়ন পরিষদ নির্বাচন
দাকোপ (খুলনা) সংবাদদাতা
প্রথম ধাপের স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে খুলনার দাকোপে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন সব প্রার্থীরা। এ উপজেলার ৯ ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ নম্বর লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এছাড়া ২৭টি সংরক্ষিত ওয়ার্ডে ১১৬ জন নারী প্রার্থী ও ৮১টি সাধারণ ওয়ার্ডে ৩৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—১ নম্বর পানখালী ইউনিয়নে আওয়ামী লীগের শেখ আব্দুল কাদের (প্রতীক নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদুল ইসলাম শেখ (প্রতীক হাত পাখা), স্বতন্ত্র সাব্বির আহমেদ (প্রতীক আনারস)। ২ নম্বর দাকোপ ইউনিয়নে আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায় (প্রতীক নৌকা), স্বতন্ত্র সঞ্জয় কুমার রায় (প্রতীক আনারস) ও গৌতম সরকার (প্রতীক মোটরসাইকেল)। ৪ নম্বর কৈলাশগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মিহির কুমার মণ্ডল (প্রতীক নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গৌরাঙ্গ প্রসাদ রায় (প্রতীক হাতুড়ি), স্বতন্ত্র দেবব্রত সরকার (প্রতীক আনারস), চয়ন রায় (প্রতীক ঘোড়া), মন্টুলাল রায় (প্রতীক মোটরসাইকেল)। ৫ নম্বর সুতারখালী ইউনিয়নে আওয়ামী লীগের মাসুম আলী ফকির (প্রতীক নৌকা), স্বতন্ত্র জি এম আশরাফ হোসেন (প্রতীক অটোরিকশা), আব্দুল ওহাব গাজী (প্রতীক মোটরসাইকেল), দেবপ্রসাদ বৈদ্য (প্রতীক ঘোড়া), লিয়াকত আলী সানা (প্রতীক আনারস), সাহাবুদ্দিন গাজী (প্রতীক চশমা)। ৬ নম্বর কামারখোলা ইউনিয়নে আওয়ামী লীগের পঞ্চানন কুমার মণ্ডল (প্রতীক নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাদের সানা (প্রতীক হাত পাখা), স্বতন্ত্র সমরেশ চন্দ্র রায় (প্রতীক আনারস)। ৭ নম্বর তিলডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের রনজিত কুমার মণ্ডল (প্রতীক নৌকা), স্বতন্ত্র জালাল উদ্দিন গাজী (প্রতীক আনারস), অরুন প্রকৃতি রায় (প্রতীক মোটরসাইকেল), তরুন রায় (প্রতীক চশমা)। ৮ নম্বর বাজুয়া ইউনিয়নে আওয়ামী লীগের মানস কুমার রায় (প্রতীক নৌকা), স্বতন্ত্র দেবপ্রসাদ গাইন (প্রতীক আনারস), রূপালী ইসলাম মির্জা (প্রতীক ঘোড়া। ৯ নম্বর বানীশান্তা ইউনিয়নে আওয়ামী লীগের সুদেব কুমার রায় (প্রতীক নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ জহিরুল ইসলাম (প্রতীক হাত পাখা), স্বতন্ত্র জগদীশ মৃধা (প্রতীক ঘোড়া), সাইফুল ইসলাম (প্রতীক চশমা), সত্যজিত্ গাইন (প্রতীক মোটরসাইকেল), সুধাংশু কুমার বৈদ্য (প্রতীক আনারস)। লাউডোব ও বাজুয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী বাদে সবাই বর্তমান চেয়ারম্যান। তবে অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের সমর্থক এবং বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে। প্রার্থীরা বিভিন্ন পথসভা, সামাজিক অনুষ্ঠান, উঠান বৈঠকসহ ছোট ছোট সভায় অংশ নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন বলেন, এবার নির্ধারিত দিনে ভোট হবে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব প্রার্থী নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করছেন।