গ্রামীণ সড়কে জ্যাম ট্রাক চলাচলে সড়ক বেহাল

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের কালিকাপুর যাত্রীছাউনি থেকে পুটিমারী ইউনিয়ন পরিষদে যাওয়ার সড়ক দিয়ে প্রতিনিয়ত বালুবোঝাই ১০ চাকার জ্যাম ট্রাক চলার কারণে সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সম্প্রতি এলাকাবাসী জ্যাম ট্রাক চলাচল বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণ অভিযোগ দিয়েছে। উপজেলা প্রকৌশলী (অ.দা.) আব্দুর রউফ বলেন, ১০ চাকার জ্যাম ট্রাক চলার কারণে সড়কটি চলাচলের একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছে; কিন্তু ট্রাক চললে আমার করার কিছুই নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম গণ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।