কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
কালীগঞ্জে নিখোঁজের তিন দিন পর সোমবার দুপুরে পুকুরে ভেসে ওঠে ইমন (৯) নামের বাক্প্রতিবন্ধী এক শিশুর লাশ। এর আগে শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল বাক্প্রতিবন্ধী শিশু ইমন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।