বরিশাল অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ববির মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘পরিবেশ ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব। জুম প্ল্যাটফরমে অনুষ্ঠিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধান আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।