বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর-বাগাতিপাড়া সীমান্তে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আবদুলপুর রেলওয়ে জংশনের অদূরে শোভ ব্রিজ (লালপুর-বাগাতিপাড়া সীমান্তে) বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে পারাপারের সময় নাটোর রেল স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। আবদুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।