বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং

বেকারত্ব একটা অভিশাপ। একজন বেকার সমাজ দেশ ও জাতির জন্য বোঝাস্বরূপ। তাই বেকারমুক্ত সমাজ গড়তে আউটসোর্সিং-এর ভূমিকা অপরিহার্য। বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার  অন্যতম একটি কারণ হচ্ছে বেকারত্ব। করোনাকালীন যা মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ  অনুযায়ী দেশে বেকার সংখ্যা ২৭ লাখ, যা অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। এই বেকারত্ব দূরীকরণে সম্ভাবনাময় একটি ক্ষেত্র হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। এর মাধ্যমে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করা সম্ভব। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কনটেন্ট রাইটিংসহ আরো অনেক কিছুই রয়েছে। তাই সময়ের সদ্ব্যবহারের জন্য বেকারদের  ফ্রিল্যান্সিংয়ে মনোযোগী হতে হবে। পরিশেষে বলা যায়, আউট সোর্সিং হয়ে উঠতে পারে বেকারত্ব দূরীকরণের হাতিয়ার।

আবির হাসান সুজন

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা