নিয়োগ বিজ্ঞপ্তি : সর্বশেষ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক গনিপুর জাফরপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর: জাফরপুর, উপজেলা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট এর জন্য ০১ জন নৈশ্যপ্রহরী, ০১ জন অফিস সহায়ক ও ০১ জন আয়া নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা জেএসসি/ জেডিসি/ সমমান পাশ। আগ্রহী প্রার্থীগণকে অগ্রণী ব্যাংক লি: আক্কেলপুর শাখা জয়পুরহাট হিসাব নং-০২০০০০৫৬৬৬৯৫৮ এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার/ নগদ জমার রসিদ, পাসপোর্ট সাইজের ০৩ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক। সিএম-৫০১