ভারতে পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনে কাঠগড়ার মুখে বিজেপি নেতা মুকুল রায়। তার বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডে সরাসরি খুনের অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে করা হয়েছে এফআইআর।
তৃণমূল জেলা সভাপতি গৌরিশঙ্কর দত্ত বলেন, ‘এই হত্যাকাণ্ডের মূল চক্রী মুকুল রায়।’ একই অভিযোগ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে ইতমধ্যেই ওই ঘটনায় সুজিত মন্ডল ও কার্তিক মন্ডল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে সরস্বতী পূজার এক অনুষ্ঠানে দুর্বৃত্তের বন্দুকের গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই খুন। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান তিনি।
শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে গেছে সিআইডি-র তদন্তকারী দল।
আরো পড়ুন: 'উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বর নির্যাতন চীনের'
স্থানীয়রা জানান, অভিজিৎ নামে এক স্থানীয় যুবককে খুনের পরে পালিয়ে যেতে দেখেছেন। ঘটনার পর থেকে ওই যুবক নিখোঁজ। নিহত বিধায়কের ভাইয়ের দাবি, ওই যুবক বিজেপি করত।
ইত্তেফাক/এসআর