নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার দিকে শহরের আমানা বিগবাজারের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়ি রেখে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজানের চেম্বারে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। সোমবার সন্ধ্যার পর থেকে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তার সরকারি গাড়ি (নাটোর ঘ-১১-০০২৭) পার্ক করে ওপরে বৈঠক করছিলেন। রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে এসে চেয়ারম্যান আসাদের গাড়িতে ভাঙচুর চালায়।