নাটোরের অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে শহরের নীচাবাজারে নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্যসহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন (নাটোর-নওগাঁ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, শংকর গোবিন্দ চৌধুরী মেয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ মৈত্র অলক, প্রেসক্লাবের সভাপতি জালাল আহমেদ, বিপ্রবেলঘরিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি অপূর্ব চক্রবর্তীসহ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।