দৈনিক বাংলাদেশের আলোর বিনোদন সম্পাদক সেলিম চৌধুরী আর
নেই। তিনি গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর লালমাটিয়া ইস্ট্যার্ন কেয়ার হসপিটালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা এক সন্তান, তিন ভাই ও দুই বোন ও মা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ আসর মোহাম্মদপুর বসিলার স্থানীয় মসজিদে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক সেলিম চৌধুরী বহু দৈনিক ও ম্যাগাজিনে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় বিনোদন বিভাগে সেলিম চৌধুরীর চলচ্চিত্রের স্বর্ণযুগে তার সাবলির লেখনির মাধ্যমে পাঠকদের হূদয়ে বিশেষ স্থান করে নেন।