দৈনিক ইত্তেফাকের সাবেক প্রেসকর্মী মো. জানে আলম (৫৫) ক্যানসারে
আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল ৫ ঘটিকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। বাদজোহর ধলপুর নারিকেলবাগান জামে মসজিদে জানাজা শেষে তাকে যাত্রাবাড়ী থানার ধলপুর কাজিরদরগা কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
মো. জানে আলমের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহাম্মদ, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ মারুফ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।