পিএইচডি করতে গিয়ে সহকারী অধ্যাপক অর্পিতা রায়ের মৃত্যু

নিউজিল্যান্ডে পিএইচডি করতে গিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা-

লয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় (৩২) রবিবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) হার্ট অ্যাটাকে মারা যান। অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগাতে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ জানিয়েছেন, অর্পিতা রায় ২০১৪ সালে নোবিপ্রবিতে শিক্ষকতায় যোগ দেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। অর্পিতা রায়  অবিবাহিত। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরে। অর্পিতা রায়ের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মজনুর রহমান।