বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর মিলেছে। গতকাল সোমবার সকালে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়ার হিরাধর গ্রাম থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। মৃত শেফালী আক্তার (৫৫) ঐ গ্রামের বাসিন্দা দিনমজুর করম আলী সিকদারের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, মৃত শেফালী আক্তার ও তার পরিবার বিভিন্ন জায়গা থেকে বেশকিছু টাকা ঋণ নিয়েছিল। যা কিস্তিতে পরিশোধও করে আসছিল। তবে সম্প্রতি তাদের পরিবারে অভাব-অনটন দেখা দিলে সে কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিল শেফালী এবং যথাসময়ে কিস্তিও দিতে পারছিল না।