নরসিংদীর মেঘনা নদীতে টানা চার ঘণ্টা সাঁতার কেটে ১৫ কিলোমিটার পাড়ি দিলেন রায়পুরার শহিদুল ইসলাম নামে এক কৃষক। সোমবার সকাল ৮টায় রায়পুরা উপজেলার মনিপুরা ঘাট থেকে সাঁতার শুরু করে দুপুর ১২টার দিকে তিনি নরসিংদী শহরের থানার ঘাটে এসে পৌঁছে।
৬৩ বছর বয়সী শহিদুল ইসলাম পেশায় কৃষক। তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়িবালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
সাঁতারু শহিদুল ইসলাম জানান, সাঁতরে মেঘনা নদী পাড়ি দেওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ভালো লাগছে। মাঝ নদীতে সমস্যা হলে আমাকে উদ্ধারের জন্য বেশ কিছু নৌকা প্রস্তুত রেখেছিল গ্রামবাসী। গন্তব্যে পৌঁছার পর মনে হয়েছে আরও সাঁতরাতে পারতাম।
ইত্তেফাক/ইউবি