এইচএসসি পাসে চাকরি, আবেদন ফি ২০০ টাকা

 

বন অধিদপ্তর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম :অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা :১টি।

চাকরির গ্রেড :১৬

সাকল্যে বেতন :১৭,০৫৪ টাকা।

শিক্ষাগত যোগ্যতা :অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য এইচএসসি পাস হতে হবে।

অভিজ্ঞতা :২ বছর।

আবেদন ফি :২০০ টাকা।

এ বছরের ৩১ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :বন সংরক্ষক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ৬ষ্ঠ তলা, বন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭।

 

 

০