প্রসঙ্গ :মাহিয়া মাহী

ওর (রাকিব) জন্মদিন আমি জানতাম। আমাদের বিয়েই তার জন্মদিনের উপহার। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। 

নিজের বিয়ে প্রসঙ্গে চিত্রনায়িকা মাহী

 

যাকে আমার মেয়ে বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই মেয়েটি আমার এক বান্ধবীর মেয়ে। হ্যাঁ, বিয়ে করেই মা হয়েছি (হাসি)। কিন্তু এখনো আমার সেই সন্তানদের সঙ্গে দেখা হয়নি।

দ্বিতীয় বিয়ে করেই সন্তান পাওয়া প্রসঙ্গে মাহী

 

আমার আর অপুর সম্পর্কটা অনেক সুন্দর ছিল। আমরা ফেসবুকে এত ছবি দিতাম, মনে হয় নজর লেগে গিয়েছিল। এ জন্য এবার আমাদের তেমন কোনো ছবি ফেসবুকে শেয়ার করব না, যাতে আবার নজরে লাগে।

ফেসবুকে ছবি পোস্ট না করার কারণ প্রসঙ্গে মাহী

 

সবাইকে খুশি রেখে আমি মন খারাপ করে বাসায় বসে থাকব, এটাতে আমি একমত না। আমি ভালো থাকতে চাই, তাতে কে খুশি, কে মন খারাপ করল, এটা দেখার প্রয়োজন মনে করি না।

দ্বিতীয় বিয়ে নিয়ে নেতিবাচক আলোচনার জবাবে মাহী

আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমার সঙ্গে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তার এক ছেলে ও এক মেয়ে আছে আমি জানি। আর রাকিবের সঙ্গে সম্পর্কের জেরে আমাদের বিচ্ছেদ হয়েছে—এটা মিথ্যে। আমি খুব সাধারণ মানুষ ভাই। আমার পরিবারের মান-সম্মান অনেক বড়। যেটা হয়ে গেছে তা নিয়ে কথা বলে মান-সম্মানে আঘাত আনতে চাই না।

মাহীর স্বামী রাকিব প্রসঙ্গে পারভেজ মাহমুদ অপু