সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ লাভজনক হওয়ায় সৈয়দপুরে কৃষকরা এ চাষে ঝুঁকছেন। ফলে প্রতি বছরই কলা চাষের জমির পরিমাণ বাড়ছে। জানা যায়, উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নে কলার চাষ করা হচ্ছে। এসব জমিতে মেহের সাগর, নেপালি সাগর, চিনি চম্পা প্রভৃতি জাতের কলা চাষ হচ্ছে। কৃষক আব্দুল কাদের, সাফায়েত আলী জানান, চারা রোপণের ৯-১১ মাসের মধ্যে কলা বিক্রির উপযোগী হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, কৃষকরা কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।