নাটোর প্রতিনিধি
নাটোরে চলতি মৌসুমে পাটের ব্যাপক ফলন হয়েছে। নাটোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে উপজেলায় এবার ২ হাজার ৭০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। পাটের মোট উত্পাদন হয়েছে ৮ হাজার ১০০ টন। পাটচাষি মো. বাবর আলী বলেন, তিনি দুই বিঘায় পাট চাষ করে মোট ১০ মণ ফলন পেয়েছেন। আরেক পাটচাষি শাহজাহান বলেন, তিন বিঘা জমিতে বিদেশি জাতের ‘সম্রাট পাটবীজ’ চাষ করে ফলন পেয়েছেন বিঘাপ্রতি সাত মণ। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম বলেন, নাটোরে পাটের ভালো ফলন হয়েছে। চাষিরা নতুন জাতের পাট রবি-১ চাষ করে অধিক ফলন পেয়েছেন।