ববিতে আফগানিস্তান বিষয়ক ভার্চুয়াল আলোচনাসভা

বরিশাল অফিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সোমবার সন্ধ্যায় আফগানিস্তানবিষয়ক এক ভার্চুয়াল আলোচনাসভা হয়েছে। লোক প্রশাসন বিভাগের আয়োজনে ‘এ নিউ চাপ্টার ইন আফগানিস্তান ইন এ নিউ ওয়ার্ল্ড ইমপ্লিকেশান ফর সাউথ এশিয়া’ শীর্ষক ভার্চুয়াল অলোচনাসভায় মুখ্য আলোচক ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব শহীদুল হক। তিনি বলেছেন, তালেবানরা ধর্মীয় দিক দিয়ে ক্ষমতা দখল করেছে, কিন্তু এটা কত দিন ধরে রাখবে সেটা একটা বিষয়। কেননা, ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আফগানিস্তানে কেউই শাসনক্ষমতায় দীর্ঘদিন স্থায়ী হতে পারেনি। আফগানিস্তান দখল করা সহজ, কিন্তু শাসন করা কঠিন। ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।